🎉 সারাদেশে দ্রুত হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারি সুবিধা!

রিটার্ন ও রিফান্ড পলিসি / Return & Refund Policy

Rumho Pilot Store-এর সহজ ও স্বচ্ছ পণ্য পরিবর্তন ও মূল্য ফেরত নির্দেশিকা

১. পণ্য ফেরতের শর্তাবলী

গ্রাহকের সন্তুষ্টি আমাদের প্রধান অগ্রাধিকার। পণ্য গ্রহণের পর কোনো ত্রুটি, ভুল পণ্য, বা ক্ষতিগ্রস্থ পণ্য পাওয়া গেলে ডেলিভারির দিন থেকে ৭ (সাত) দিনের মধ্যে আমাদের সাপোর্ট নম্বরে বা ইমেইলে জানাতে হবে।

২. যেসকল ক্ষেত্রে রিটার্ন প্রযোজ্য হবে

  • পণ্যটি ক্ষতিগ্রস্থ বা ত্রুটিযুক্ত অবস্থায় পৌঁছালে।
  • অর্ডারকৃত পণ্যের সাথে প্রাপ্ত পণ্যের সাইজ, রং বা মডেলের অমিল থাকলে।
  • পণ্যের প্যাকেজিং ও ট্যাগ অবিকৃত থাকতে হবে এবং পণ্য অব্যবহৃত হতে হবে।

৩. রিফান্ড পদ্ধতি

পণ্যটি আমাদের ইনভেন্টরিতে ফেরত আসার পর কোয়ালিটি চেকিং সম্পন্ন হলে ৩ থেকে ৫ কার্যদিবসের মধ্যে গ্রাহকের পছন্দের মাধ্যমে (বিকাশ, নগদ, বা ব্যাংক অ্যাকাউন্ট) রিফান্ড সম্পন্ন করা হবে।